ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ও জননীতি নিয়ে প্রথম আলো তাঁর সঙ্গে কথা বলেছে।
সাক্ষাৎকার নিয়েছেন সহুল আহমদ।সরকার ক্ষমতায় আসার প্রায় সাত মাস পর দেশের অর্থনীতি কতটা স্থিতিশীল বলে মনে হচ্ছে?মোহাম্মদ আব্দুর রাজ্জাক: অর্থনীতির কিছু জায়গায় উন্নতি হয়েছে, তবে স্থিতিশীলতার ভিত্তি এখনো দুর্বল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, বিনিময় হার তুলনামূলক স্থির হয়েছে এবং রেমিট্যান্স-প্রবাহ বহিস্থ খাতের প্রবাহের চাপ সামলাতে সহায়তা করছে। এসব ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতিও পাওয়া যাচ্ছে।
সেপ্টেম্বরে মুডিস বাংলাদেশের ঋণমানের আউটলুক ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে।
সূত্র: প্রথম আলো