‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টে’ যখন ভর্তি হয়েছিলেন, তখনও বিষয়টা তুলনামূলক নতুন। পাঠ্যবই দেশে খুব বেশি নেই। অভিজ্ঞ শিক্ষকেরও অভাব। তবু নিজের আগ্রহ আর উদ্যমেই একেকটা ধাপ পেরিয়েছেন মোহাম্মদ তানভীর হাসান। এখন তিনি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান। পড়ুন তাঁর অভিজ্ঞতা।মোহাম্মদ তানভীর হাসানআমার শৈশব কেটেছে নরসিংদীর পলাশে, শীতলক্ষ্যা নদীর তীরের একটি জুট মিলের অফিসার্স কলোনিতে।
প্রকৃতি, নদী, খেলাধুলা, বইপড়া, নৌকায় ঘোরাঘুরি, মাছ ধরা, এসবের মধ্য দিয়েই বড় হয়েছি। হয়তো তখনই অজান্তেই মানুষের সঙ্গে মেশা, নতুন জায়গা দেখা, চারপাশকে অনুভব করার একটা আগ্রহ তৈরি হয়েছিল। পরে ট্যুরিজম ও হসপিটালিটি খাতে যুক্ত হওয়ার পর ছেলেবেলার সেই অভিজ্ঞতার সঙ্গে একটা সুন্দর যোগসূত্র খুঁজে পেয়েছি। আমাদের সময়ে অধিকাংশ শিক্ষার্থীর লক্ষ্য ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া কিংবা সরকারি চাকরিতে যাওয়া।
আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ার সুযোগ পেয়েছিলাম।
সূত্র: প্রথম আলো