বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।গতকাল শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।নিহত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) ও একই গ্রামের সোহেব (১৬)।ঘটনার বিবরণ দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে আসা একটি মোটরসাইকেল ডাববোঝাই একটি নছিমনকে অতিক্রম করতে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্র: প্রথম আলো