বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সবচেয়ে ছোট উপজেলা কোনটি? দেশের দীর্ঘতম নদী, বৃহত্তম বন কিংবা সবচেয়ে কম জনসংখ্যার জেলা—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে মজার সব তথ্য। কোনোটি আয়তনে বড়, কোনোটি জনসংখ্যায়; আবার কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে ছোটটি নির্দিষ্ট করে বলা কঠিন। চলো, বাংলাদেশের বড়-ছোট নিয়ে ৪০টি তথ্য জেনে নিই।সবচেয়ে বড়১. সবচেয়ে বড় জেলা: আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি।
এর আয়তন প্রায় ৬ হাজার ১১৬ বর্গকিলোমিটার।২. সবচেয়ে বড় উপজেলা: রাঙামাটির বাঘাইছড়ি আয়তনে দেশের বৃহত্তম উপজেলা হিসেবে পরিচিত। এর আয়তন প্রায় ১ হাজার ৯৩১ বর্গকিলোমিটার।৩. সবচেয়ে উঁচু পাহাড়চূড়া: বান্দরবানের থানচিতে অবস্থিত সাকা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন পরিমাপে এর উচ্চতা প্রায় ১ হাজার ৫২ থেকে ১ হাজার ৬৪ মিটার পাওয়া গেছে।
তবে উচ্চতা নিয়ে মতভেদ রয়েছে।৪. সবচেয়ে বড় হাওর: হাকালুকি হাওর।
সূত্র: প্রথম আলো