বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রি করায় দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। ঘটনাটি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও ইউপিএলের অবস্থান নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রকাশনটির ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
লিখিত প্রশ্ন ও উত্তরে সাক্ষাৎকারটি নিয়েছেন রাজীব আহমেদ।বাংলাবাজারে আপনাদের বিক্রয়কেন্দ্রটি খুলেছে কি?মাহরুখ মহিউদ্দিন: গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে হামলা, আমাদের সহকর্মীদের হেনস্তা এবং কয়েক ঘণ্টা ফাঁড়িতে আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। এরপর আইনি কিছু প্রস্তুতি ও জনবলসংকটের কারণে ঘটনার পর কেবল এক দিন বিক্রয়কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছিল। গত বুধবার সকাল থেকেই পুরোদমে বিক্রয়কেন্দ্রটি খোলা আছে।
আমরা স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
সূত্র: প্রথম আলো