নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পোস্ট বেসিক নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১০ হাজার ৫১৫ জন প্রার্থীর মধ্যে মেধা ও পছন্দক্রমানুসারে মোট ৮০৫ জন প্রার্থীকে সরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর প্রাপ্তদের তালিকা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে সরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির জন্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি, ২.৫০ সিজিপিএ হলে আবেদনকোর্সগুলো—১. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং২. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং৩. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারিভর্তির প্রক্রিয়া—নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ, সময় এবং প্রয়োজনীয় শর্তাবলি পরবর্তী সময়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।ফল দেখুন এখানে
সূত্র: প্রথম আলো