খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল করিম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র প্রথম আলোকে বলেন, নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকায় আধিপত্য বিস্তার বা চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ জানায়, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র মামলাসহ আটটি মামলা আছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন নাসিমুল করিম।
সূত্র: প্রথম আলো