প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বেলা ১১টায় কর্মসূচি শুরু হয়।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তর অভিমুখে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা।
পরে তাঁরা জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ সময় তাদের অনেকের মাথায় কাফনের কাপড় পরে থাকতে দেখা যায়।দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়বিক্ষোভ সমাবেশে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমরা আর প্রতিশ্রুতি চাই না; আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের বাস্তব সমাধান চাই।
আমরা রাষ্ট্রের কাছে করুণা নয়; বরং যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ চাই।’সমাবেশে বক্তারা আরও বলেন, ‘উচ্চশিক্ষা গ্রহণের পরও বছরের পর বছর বেকার থাকা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য অত্যন্ত কষ্টকর।
সূত্র: প্রথম আলো