ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন। এ সময় ট্রাক খাদে পড়ে চালক আহত হন। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফুয়েল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ ইউনিয়নের মনাটিয়া গ্রামের নুরুদ্দীন আহমেদের ছেলে।
তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) ছিলেন। মোহাম্মদ আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে আসেন।আহত ট্রাকচালকের নাম মোহাম্মদ সজীব (৪৫)।
তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।এসআরবি ফেনী ক্যাম্প সূত্র জানায়, মাদক পাচারের তথ্য পেয়ে গতকাল রাত সাড়ে ১২টার দিকে এসআরবি ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফুয়েল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে।
সূত্র: প্রথম আলো