স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন, ‘স্বৈরাচারকে উৎখাত করার ক্ষেত্রে আমাদের প্রায় ঈর্ষণীয় সক্ষমতা আছে। তবে স্বৈরাচার উৎখাত করার ক্ষেত্রে আমরা যতটা ভালো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে আমরা ততটাই খারাপ।
স্বৈরাচারকে উৎখাত করার পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারার প্রায় অফুরন্ত সক্ষমতাও আমাদের রয়েছে। এর মূল কারণ প্রতিটি প্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনীতিকরণ।’রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিন আজ রোববার।
এদিন দুপুরে ‘আমরা কি জানি কীভাবে শাসন পরিচালনা করতে হয়?’ শিরোনামের একটি পর্বে বক্তা ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।বক্তব্যের শুরুতে বৈশ্বিক পর্যায়ে শাসনব্যবস্থার ব্যর্থতা তুলে ধরেন মাহফুজ আনাম।
সূত্র: প্রথম আলো