সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি উড়োজাহাজ বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দেওয়া হলো, যখন ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে এবং হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে সরকারি বাহিনী চেষ্টা করে যাচ্ছে।এ ঘটনা নিয়ে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তাতে বলা হয়েছে, পাকিস্তানের অস্ত্রের চালানটি ইয়েমেনের বন্দরনগরী এডেনে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে, ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান বহুজাতিক সংঘাতে ইসলামাবাদ ক্রমেই জড়িয়ে পড়ছে।রিয়াদের পাশে তেলের অবকাঠামোয় হামলার দাবি হুতিদেররয়টার্স আরও জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এডেনে পাঠিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থাটিকে এ কথা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো