‘দেবারা: পার্ট ওয়ান’ ছবির জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’-এর দৃশ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে যৌন আবেদনময় এআই ভিডিও। ভিডিওতে জাহ্নবী কাপুরের চেহারা ও শরীরকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ঘিরেই এখন তীব্র বিতর্ক। বিষয়টি প্রকাশ্যে আসার পর চুপ থাকেননি জাহ্নবী কাপুর।
তাঁর সহশিল্পী জুনিয়র এনটিআরও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন—ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। এরপর একে একে সরব হয়েছেন বিজয় দেবরাকোন্ডা ও চিরঞ্জীবীর মতো তারকারাও। যে গান থেকে শুরু ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবারা: পার্ট ওয়ান’-এর অন্যতম জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’। জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত গানটি মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
অনিরুদ্ধ রবিচন্দর সংগীত পরিচালনা করেন, গানটি গেয়েছেন শিলপা রাও এবং কোরিওগ্রাফি করেন বোসকো মার্টিস।
সূত্র: প্রথম আলো