নবীজির জীবনপ্রবাহ শুধু ইতিহাসের কোনো দূরবর্তী অধ্যায় নয়; বরং তা মানবজাতির নৈতিকতার বাতিঘর, হেদায়েত ও অনুপ্রেরণার এক শাশ্বত উৎস।জীবনযুদ্ধের নানা ঘাত-প্রতিঘাতে দিশাহারা মানুষের জন্য তাঁর প্রতিটি পদক্ষেপ এক চিরন্তন রূপরেখা।
তাঁর বর্ণাঢ্য জীবন থেকে বিশেষ ৩টি হৃদয়স্পর্শী ঘটনা ও প্রকৃতির সঙ্গে তাঁর আত্মিক অনুভূতির গল্প নিয়ে এই আলেখ্য।১. তায়েফের নিগ্রহ ও অসীম ক্ষমাতাওহিদের বার্তা নিয়ে মহানবী (সা.) যখন তায়েফ নগরে গিয়েছিলেন, তখন সেখানকার সর্দাররা সত্যের আলো গ্রহণ করা তো দূরের কথা, শহরের বখাটে ও দুষ্কৃতকারীদের খেপিয়ে দিয়েছিল তাঁর বিরুদ্ধে।তাঁকে লক্ষ্য করে অকথ্য গালিগালাজ আর পাথর ছুড়তে থাকে।
পাথরের আঘাতে তাঁর পবিত্র দেহ রক্তাক্ত হয়ে যায়, পাদুকা ভরে যায় রক্তে।শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় তিনি যখন তায়েফের উপকণ্ঠে একটি আঙুরবাগানে আশ্রয় নিলেন, তখন আল্লাহ–তাআলা ফেরেশতা জিবরাইলকে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাসহ পাঠালেন।জিবরাইল (আ.) বললেন, ‘আপনি অনুমতি দিলে দুই পাশের পাহাড় একত্র করে তায়েফবাসীদের পিষে ধ্বংস করে দেওয়া হবে।’প্রচণ্ড নিপীড়নের পর এমন সুযোগ পেয়েও তিনি কোনো প্রতিশোধের পথ বেছে নেননি।
সূত্র: প্রথম আলো