প্যারিসে এক আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনের মঞ্চে ভারতীয় পোশাক ও কারুশিল্পকে নতুনভাবে তুলে ধরলেন জাহ্নবী কাপুর। অফ-হোয়াইট ফাইন কটনের আধুনিক শাড়ি, অনন্য ড্রেপ ও ড্রামাটিক গয়নায় অভিনেত্রীকে দেখা গেল গ্লামারাস এক আবহে।৩ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘দা বিজনেস অব ফ্যাশন ফাইভ হান্ড্রেড গালা’, যেখানে ফ্যাশন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকাকে ঘিরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
View this post on Instagram A post shared by The Business of Fashion (@bof) এ বছরের তালিকায় ৪৪৫ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে ১০০ জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। ডিজাইনার, মডেল, উদ্যোক্তা ও ফ্যাশন এক্সিকিউটিভদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর।এই আন্তর্জাতিক মঞ্চে জাহ্নবীর পোশাকও ছিল বিশেষভাবে নজরকাড়া।
ভারতীয় ফ্যাশন ও কারুশিল্পকে সামনে রেখে অভিনেত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি কাস্টম লুক, যার দায়িত্বে ছিলেন পঙ্কজ এস হ্যারিটেজ।
সূত্র: প্রথম আলো