দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা।এ জন্য গত বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।
বিষয়টি আজ রোববার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে দোকান মালিক সমিতি।চিঠিতে দোকান মালিক সমিতির নেতারা বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে সারা দেশের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালে তাঁরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে কেনাবেচা নেই বললেই চলে।
সূত্র: প্রথম আলো