৫ অক্টোবরের ‘মস্কো ফরম্যাট’ বৈঠকে পাকিস্তান-তালেবান সংঘাত মূল আলোচনার বিষয় হবে। রাশিয়া আফগানিস্তান ও পাকিস্তানকে চীন, ভারত, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে নিয়ে একটি ‘যৌক্তিক সমঝোতা’ করার চেষ্টা করছে।মূল বিরোধ টিটিপিকে কেন্দ্র করে হলেও এর গুরুত্ব এখন দ্বিপক্ষীয় সীমানা ছাড়িয়েছে।
একদিকে তালেবানশাসিত আফগানিস্তান পাকিস্তানের পশ্চিম সীমান্তে নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাড়িয়ে পাকিস্তান মধ্যপ্রাচ্যে নিজের কৌশলগত প্রভাব বিস্তার করছে।এই দুই ঘটনা কিন্তু একে অপরের কারণে ঘটেনি।
তবে ক্রমেই এগুলো একই রাষ্ট্র, সামরিক সক্ষমতা এবং কৌশলগত সিদ্ধান্তের ওপর পরস্পর প্রভাব ফেলছে।দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পাকিস্তান যেন এক সংযোগস্থল বা অনুঘটক হিসেবে উঠে আসছে, আর আফগানিস্তান সেই সংযোগস্থলেই এক চাপ সৃষ্টিকারী কেন্দ্র বা প্রেশার পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে।তালেবান-রাশিয়া নিরাপত্তা সমঝোতা, ঝুঁকিতে আফগানিস্তানআফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের এই বদল বেশ নজরকাড়া।
সূত্র: প্রথম আলো