কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।আজ রাত আটটার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই।
তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সেখানে আরও পুলিশ যাচ্ছে।’এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে লালন আখড়াবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
সূত্র: প্রথম আলো