দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে পোল্যান্ডভিত্তিক ফ্যাশন রিটেইলার এলপিপি। প্রতিষ্ঠানটির বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্ক এখন পারস্পরিক প্রবৃদ্ধি ও নতুন সম্ভাবনার ভিত্তি তৈরি করেছে।
এলপিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।এলপিপি আরও বলেছে, ১০ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন ডলার বা ৭৫ কোটি ডলার।
এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।এলপিপি আরও বলেছে, বাংলাদেশও বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে।এলপিপির পারচেজিং ডিরেক্টর জোয়ানা সিকোরস্কা বলেন, ‘বাংলাদেশে আমাদের প্রবৃদ্ধি সব সময়ই সরবরাহকারীদের উন্নয়নের সঙ্গে সমান্তরালে এগিয়েছে।
সূত্র: প্রথম আলো