বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছরে। পুরুষের (৭১ দশমিক ১ বছর) চেয়ে নারীদের (৭৪ দশমিক ৪ বছর) গড় আয়ু বেশি।বাংলাদেশের মানুষের গড় আয়ু ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছরে।
সেখানে ভারতীয়দের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর।গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু, সুস্থ জীবনের মেয়াদ, মৃত্যুর কারণ এবং রোগব্যাধির সার্বিক প্রভাবের বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়।একই প্রতিবেদনে জানানো হয়, কানাডার মানুষের গড় আয়ু ৮১ দশমিক ৪ বছর।
আর যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু সাড়ে ৭৮ বছর।
সূত্র: প্রথম আলো