ঢাকার উত্তরা এবং পর্যটন নগরী কক্সবাজারে একই দিনে দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে আইসক্রিম ব্র্যান্ড ‘সেভয় গ্যালারি’।শুক্রবার (২ অক্টোবর) উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউর ট্রপিক্যাল দিলারা টাওয়ারে এবং কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে আউটলেট দুটি উদ্বোধন করা হয়।শুধু সুস্বাদু ডেজার্ট উপভোগ করাই নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে মনোরম পরিবেশে চমৎকার মুহূর্ত কাটানোর জন্য আউটলেটগুলোর আবহ তৈরি করা হয়েছে।সেভয় গ্যালারির প্রথম আউটলেট ঢাকার বনানীতে।
তিনটি আউটলেটেই নিজস্ব শেফ দিয়ে তৈরি নানা ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক এবং বিশেষ আইটেম পাওয়া যাচ্ছে। এ ছাড়া দুটি নতুন ভেরিয়েন্টের আইসক্রিম স্কুপসহ আটটি নতুন ধরনের মিল্কশেক সেভয় গ্যালারির মেনুতে যুক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো