রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, নয়টি গুলি ও দুটি দেশি ছুরি উদ্ধার করা হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ১ অক্টোবর দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিন এবং তাঁর দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
পরে পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় কুঞ্জবন এলাকায় অভিযান চালায় এসআরবি।
সূত্র: প্রথম আলো