এবার ব্যালন ডি’অর কে জিতবেন, সেই প্রশ্নের উত্তর এখন আর ভোটারদের কাছেও নেই। ২০২৬ সালের পুরস্কারের ভোট হয়ে গেছে, ফল জানা যাবে ২৬ অক্টোবর লন্ডনে। তবে তার আগেই সাবেক তারকা ও ফুটবলের পরিচিত মুখদের অনেকেই নিজেদের পছন্দের খেলোয়াড়ের নাম বলে দিয়েছেন।
তাতে লড়াইটা যেন আরও জমেছে—কেউ কিলিয়ান এমবাপ্পের পক্ষে, কেউ লামিনে ইয়ামালের, কেউ আবার হ্যারি কেইন কিংবা লিওনেল মেসির।এবারের ৩০ জনের তালিকায় এমবাপ্পে, ইয়ামাল, কেইন ও মেসির সঙ্গে আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ অনেকে।এমবাপ্পের পক্ষে অঁরি–কার্লোসএমবাপ্পের পক্ষে সবচেয়ে জোরালো সমর্থন এসেছে থিয়েরি অঁরির কাছ থেকে। সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, তাঁর ব্যক্তিগত পছন্দ এমবাপ্পে।
কারণ হিসেবে তুলে ধরেছেন গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও বিশ্বকাপে ফরাসি ফরোয়ার্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়াকে।
সূত্র: প্রথম আলো