এ বছর এখন পর্যন্ত হলিউডের সবচেয়ে আলোচিত তারকা নিশ্চিতভাবেই অ্যান হ্যাথাওয়ে২০২৬ সালে অ্যান অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। তা–ও আবার সব কটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নতুন সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে টম ক্রুজের সঙ্গেঅ্যানের স্বামী অ্যাডাম শুলম্যান অভিনেতা ও প্রযোজক।
২০০৮ সালে তাঁদের পরিচয় হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার বিগ সুরে বিয়ে করেন তাঁরাদুজনই ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন৪৩ বছর বয়সে তৃতীয়বারের মতো মা হতে চলেছেন অ্যান। আর এটিই তাঁর জীবনের সবচেয়ে কর্মমুখর বছরঅ্যানের ফ্যাশনেবল, শক্তিশালী সরব উপস্থিতি দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এক. মা হওয়ার ক্ষেত্রে বয়সকেও হার মানানো যায়।
দুই. মাতৃত্ব পেশাজীবনের জন্য হুমকি নয় (অবশ্য সবার পরিস্থিতি সমান নয়)অ্যান যেন নীরবে বলছেন, চাইলে যেকোনো সময় সবই সম্ভব২০২৬ সালের জুনে অ্যান নিজ বাড়িতে এক ভিডিওর মাধ্যমে জানান দেন, তৃতীয়বারের মতো মা হতে চলেছেনএ বছর অ্যান অভিনীত মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য ওডিসি’, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’ডেভিড লোরির পরিচালনায় ‘মাদার মেরি’ সিনেমায় অ্যান অভিনয় করেছেন জনপ্রিয় পপ তারকা মাদার মেরির চরিত্রে।
সূত্র: প্রথম আলো