মনজুর আহমদনির্বাচিত-অনির্বাচিত সব সরকারের সময়ই আমরা একই ধারা দেখে আসছি—শিক্ষকদের একটি অংশ নানা ধরনের দলাদলিতে যুক্ত হয়েছেন। এই প্রবণতা আগে থেকেই চলে আসছে এবং এখনো অব্যাহত আছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর প্রভাব পড়ছে শিক্ষার ওপর।কিন্তু এর দায়দায়িত্ব কার? শিক্ষকদের নিশ্চয়ই দায়িত্ব আছে। শিক্ষক সংগঠনগুলোরও দায় আছে। তবে আমি বলব, তার চেয়েও বেশি দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের, রাজনৈতিক সংস্কৃতির এবং সরকারের।
কারণ, তাঁরা এটিকে উৎসাহিত করছেন বা মেনে নিচ্ছেন। বিশেষ করে সরকারি দল যদি শিক্ষকদের দলীয় রাজনীতিতে যুক্ত হওয়াকে সমর্থন বা উৎসাহ না দিত এবং কার্যকরভাবে বলত যে তারা শিক্ষকদের দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া চায় না, তাহলে পরিস্থিতি হয়তো এমন হতো না।
কেউ কেউ হয়তো এ কথা বলেছেন, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হয়ে উঠেছে একধরনের দলীয় আনুগত্য।
সূত্র: প্রথম আলো