চট্টগ্রাম নগরে বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম আল আমিন। তিনি নগর পুলিশে পিএমও শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে গতকাল রোববার সকালে নগরের ওয়াসা মোড়ে একটি বাসের ধাক্কায় আহত হন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আল আমিন।
এ ঘটনায় বাসটির চালক মো. মোশারফ (৩৮) ও সহকারী জয় দাশকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ে একটি তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহজনকভাবে হেঁটে যেতে দেখেন তাঁরা।
ওই ব্যক্তিদের থামার সংকেত দেওয়া হলে একজন দৌড়ে জামিয়াতুল ফালাহ মসজিদের মাঠের দিকে পালানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো