সরকারি সেবায় পুরোনো ও দুর্বল ব্যবস্থা টিকিয়ে রেখে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করলে মানুষের আস্থা তৈরি হবে না। এআই ব্যবহারের আগে সিস্টেম সংস্কার, স্থানীয় ও মানসম্মত তথ্য নিশ্চিত করা এবং তথ্য ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা করতে হবে।
এআই কীভাবে ও কোন উদ্দেশ্যে ব্যবহার করা হবে, সে বিষয়ে নাগরিকদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর শেষ দিনের এক অধিবেশনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ কথা বলেন। অধিবেশনের শিরোনাম ‘ক্যান অ্যালগরিদমস বিল্ড ট্রাস্ট?
রিথিংকিং স্টেট ক্যাপাসিটি ইন দ্য এজ অব এআই’।অধিবেশনে অ্যাকাউন্টেবিলিটি ল্যাব পাকিস্তানের নির্বাহী পরিচালক ফাইয়াজ ইয়াসিন বলেন, সরকার ও জনগণের মধ্যে আগে থেকেই আস্থার বড় ঘাটতি রয়েছে।
সূত্র: প্রথম আলো