দেশে দুই সপ্তাহের বেশি সময় ধরে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ঘাটতি রয়েছে। ফলে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার। এর মধ্যেই গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানো হয়েছে। এখন ধীরে ধীরে সরবরাহ বাড়তে পারে বাজারে।গতকাল নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও বাজারে এটি বিক্রি হচ্ছিল ২ হাজার ২০০ থেকে ৩০০ টাকায়।এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকাএলপিজি খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় এক কোটি গ্রাহক জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করেন। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় রান্নার কাজে।
বাকি ব্যবহৃত হয় শিল্প ও পরিবহনে।
সূত্র: প্রথম আলো