এখন একটি স্মার্টফোন হাতে থাকা মানে দুনিয়া আক্ষরিক অর্থে আপনার হাতের মুঠোয়। ফোন করা, গান শোনা, ছবি তোলা, সিনেমা দেখা, পড়াশোনা, অফিসের কাজ, বিল দেওয়া, ব্যাংকের হিসাব সামলানো...কত কী করা যায়!তবে কয়েক দশক আগে চিত্রটা একদম এমনটি ছিল না। তখন কম্পিউটার ছিল মূলত বিজ্ঞানী, প্রকৌশলী ও বড় প্রতিষ্ঠানের সম্পদ, গুরুত্বপূর্ণ কাজের হাতিয়ার। ব্যক্তিগত কম্পিউটারের ধারণাটিও তখনো এতটা জনপ্রিয় হয়নি।
মুঠোফোন ছিল মূলত কথা বলা ও বার্তা পাঠানোর জন্য। গান শোনার জন্য ছিল আলাদা যন্ত্র। কম্পিউটার, ফোন ও বিনোদনের জগতের মধ্যে দূরত্ব ছিল স্পষ্ট।সত্তরের দশকের শেষভাগের এমন একটা সময়ে দৃশ্যপটে এলেন স্টিভ জবস। নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার না করেও তিনি প্রযুক্তি ব্যবহারের ধরন বদলে দিলেন।
নতুন ভাবনা ও নকশার মধ্য দিয়ে কম্পিউটার, ফোন ও বিনোদনের জগতের সেই দূরত্ব কমিয়ে আনলেন।রিড কলেজের তথ্য অনুযায়ী, শেক্সপিয়ার, আধুনিক নৃত্য ও ক্যালিগ্রাফির মতো বিষয়ে অডিটর হিসেবে ক্লাস করতেন স্টিভ জবস।স্টিভ নিজে কম্পিউটার প্রোগ্রামার ছিলেন না।
সূত্র: প্রথম আলো