সৌদি আরব–সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইয়েমেনে আরও অগ্রগতি অর্জন করেছে ইরানপন্থী হুতিরা। তারা সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত একটি শহর ঘিরে ফেলেছে বলেও খবর পাওয়া গেছে।ইয়েমেনের প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল–আলিমি গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘আজ আমি দেশের বাকি ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।
পুরো ভূখণ্ডে রাষ্ট্র আর এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই এ অভিযানের লক্ষ্য।’রিয়াদের পাশে তেলের অবকাঠামোয় হামলার দাবি হুতিদেরএ অভিযানে মধ্য দিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছে। কারণ, সাম্প্রতিক সময়ে হুতিদের আকস্মিক অভিযানে দেশটির লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল–মানদেব প্রণালির আশপাশের কিছু এলাকা হাতছাড়া হয়েছে।
এ প্রণালি আন্তর্জাতিক নৌ–চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ।নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ গতকাল বিচ্ছিন্ন করে দিয়েছে হুতিরা।
সূত্র: প্রথম আলো