যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রায় দেড় হাজার শরণার্থী ও অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে।
সেটা পাশ কাটিয়ে তাদের ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ১ হাজার ৪৭৯ জন শরণার্থী ও অভিবাসীদের বহনকারী নৌযানগুলো গতকাল রোববার দিনের শুরুতে ইয়াঙ্গুনের দক্ষিণাঞ্চলে পৌঁছায় বলে জানান আঞ্চলিক সরকারের মন্ত্রী নায় লিন তুন।এর আগে গত মঙ্গলবার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি চিকিৎসাসংক্রান্ত জাহাজে চেপে তাঁরা দেশের পথে রওনা হন।মানবাধিকার নিয়ে উদ্বেগের মধ্যেই দেড় হাজার আশ্রয়প্রার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ামালয়েশিয়া থেকে ধাপে ধাপে মিয়ানমারের ৫ হাজার নাগরিককে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরও ১০ হাজার ৩০০-এর বেশি মিয়ানমারের নাগরিক দেশটির অভিবাসন হেফাজত কেন্দ্রগুলোয় আটক রয়েছেন।মিয়ানমারের এসব নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরছেন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।
সূত্র: প্রথম আলো