গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছাত্রদলের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় চারজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ব্যর্থতার কথা স্বীকার করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) জানান, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করা হবে।অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উক্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।‘ন্যাস্টি পলিটিকস’ ও হামলার ‘আত্মঘাতী রাজনীতি’প্রধানত তিনটি কারণে এই ঘটনা আমাদের জন্য উদ্বেগের।
সূত্র: প্রথম আলো