রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁরা প্রথমে পুরানা পল্টনে জড়ো হন। পরে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এতে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অবরোধের সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রীকে নামিয়ে দেন বিক্ষোভরত চালকেরা।
এতে তাঁরা ভোগান্তিতে পড়েন।অবরোধ চলাকালে কয়েকজনকে রিকশা থেকে নামিয়ে দেওয়া হয়। আজ সোমবার বেলা ১১টার পরপুলিশ বলেছে, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা বিক্ষোভ ও অবরোধ করেন। বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলো বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন চালকেরা। অবৈধ সংযোগগুলোও বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন তাঁরা।অবরোধ চলাকালে স্কুলগামী শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়।
আজ সোমবার বেলা ১১টার পরএ ছাড়া কয়েক দিন আগে চারজন অটোরিকশাচালককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো