প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে ৫০ জনের বেশি আন্দোলনকারী অবস্থান নেন।আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বারবার আশ্বাস ছাড়া কোনো কার্যকর সমাধান পাননি তাঁরা।
এবার নির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। আমরা আর আশ্বাস শুনতে চাই না। ফলাফল দেখতে চাই।
আমাদের নির্দিষ্ট কোনো সমাধান না দেওয়া পর্যন্ত এখানে অবস্থান করব।’নির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরাগতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
সূত্র: প্রথম আলো