চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম আদালতকে বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয় ১৯৯৬ সালে। পরে বিভিন্ন সংস্থা তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মহত্যা করেছেন সালমান শাহ।
কিন্তু বাদীপক্ষ এসব তদন্ত প্রতিবেদনের বিপরীতে বারবার পুনর্বিবেচনার (রিভিশন) দাখিল করে।
সূত্র: প্রথম আলো