দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার গাড়িচালক (বরখাস্ত) ও তাঁর স্ত্রীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন তাজুল ইসলাম ও খাইরুন নেসা।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।দুদকের কৌশলী মোকাররাম হোসেন প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।গত বছরের জানুয়ারিতে দুদক তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে বলা হয়, স্ত্রী ও নিজের নামে তাজুল ইসলাম নগরের রৌফাবাদ এলাকায় ২০০২ সালে ৩ শতক জায়গা কিনে পাঁচতলা বাড়ি করেন।
অথচ তাঁর স্ত্রীর আয়ের কোনো উৎস নেই।
সূত্র: প্রথম আলো