পূজা মানেই উৎসব, আনন্দ আর সাজের নতুন পরিসর। সেই উৎসবের আবহকে আরও রঙিন করে তুলতে দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ নিয়ে এসেছে পূজা ফেস্টিভ কালেকশন ২০২৬। ঐতিহ্যের নান্দনিকতা ও আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় তৈরি এই কালেকশনে উৎসবের সাজকে দেওয়া হয়েছে নতুন এক মাত্রা।পূজার পোশাকে অনেকেই খোঁজেন এমন কিছু, যা একদিকে হবে ঐতিহ্যবাহী, আবার অন্যদিকে থাকবে সময়ের সঙ্গে মানানসই আধুনিকতার ছাপ। ব্লুচিজের নতুন কালেকশন সেই জায়গাটিই ধরতে চেয়েছে।
পুরোনো দিনের শিল্প, ফ্যাশন ও আভিজাত্য থেকে অনুপ্রেরণা নেওয়া হলেও ডিজাইনগুলোকে হুবহু ঐতিহ্যনির্ভর না রেখে আধুনিক কাট, সিলুয়েট ও ডিটেইলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।ঐতিহ্য থেকে অনুপ্রেরণা, ডিজাইনে আধুনিকতাব্লুচিজ পূজা ফেস্টিভ কালেকশন ২০২৬-এর মূল আকর্ষণ এর নকশার ভাবনায়। পুরোনো দিনের নান্দনিকতা এখানে উঠে এসেছে নতুনভাবে। সমৃদ্ধ কাপড়, সূক্ষ্ম কারুকাজ, আকর্ষণীয় সিলুয়েট এবং নজরকাড়া অলংকরণ।
সব মিলিয়ে প্রতিটি পোশাকে তৈরি হয়েছে আলাদা একটি উৎসবের আবহ।কোথাও পোশাকের ডিটেইলস নজর কাড়ে, কোথাও আবার গড়ন ও কাপড় হয়ে ওঠে মূল আকর্ষণ।
সূত্র: প্রথম আলো