গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে ঢাকার তাঁতীবাজার এলাকায় পিচ্চি রাজাকে দায়িত্বরত পুলিশ সদস্যরাই প্রিজন ভ্যান থেকে ছেড়ে দেন। এক উপপরিদর্শক (এসআই) নিজেই প্রিজন ভ্যানের তালা খুলে প্রাইভেট কারে তুলে দিতে সহায়তা করেন। পরে বিষয়টি নিয়ে সাজানো হয় ‘নাটক’।
এ ঘটনায় প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গঠন করা তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটি। এরই মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। তাঁরা হলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার, চালক কামাল হোসেন, কনস্টেবল জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেন।
কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তারপিচ্চি রাজার পালিয়ে যাওয়ার বিষয়ে আজ সোমবার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফি...
সূত্র: প্রথম আলো