দ্বিতীয় দিন শেষেই বরিশালের হার উঁকি দিয়েছিল। খুলনার বিপক্ষে আজ তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরে গেছে তারা। তাইবুর রহমানের সেঞ্চুরির পর তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে শূন্য রানে ফিরিয়ে রংপুরের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় চলে গেছে প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ঢাকা। শেষ দিনে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় সিলেট–ময়মনসিংহ ও চট্টগ্রাম–রাজশাহী ম্যাচ।ইনিংস ব্যবধানে হার বরিশালেরজাওয়াদ আবরার–আবদুল্লাহ সিফাতের মতো তরুণ ক্রিকেটাররা যোগ দিয়েছেন দলে।
তবু এবারও শুরুটা ভালো হয়নি বরিশালের। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চার দিনের ম্যাচে খুলনার কাছে তৃতীয় দিনেই ইনিংস ও ১৩৫ রানে হেরে গেছে বরিশাল। প্রথম ইনিংসে খুলনার ৪২৬ রানের পর ৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। ফলো অন খেয়ে ব্যাট করতে নেমে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি বরিশাল।দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সফর আলীদ্বিতীয় ইনিংসে অবশ্য তাদের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হয়েছিল।
৬৭.১ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে করেছে ১৯৭ রান।
সূত্র: প্রথম আলো