২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের মুখে ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য। সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নেই।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছয়টি বিভাগে পরীক্ষা চলছিল। এখন সব বন্ধ। শ্রেণিকক্ষেও পাঠদান নেই। টানা ১৩ দিনের শাটডাউনে পিছিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপঞ্জি।
তবে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরতে রাজি নন শিক্ষার্থীরা।সংকট কাটাতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন শিক্ষকেরা। উপাচার্যকে ফিরিয়ে আনার দাবির পক্ষে যুক্তিও তুলে ধরেছেন।
তবু সমাধানের বিষয়ে এখনো আলোচনার কোনো উদ্যোগ নেই।শিক্ষার্থীদের শাটডাউনের পাশাপাশি একই দাবিতে গতকাল রোববারও বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা।
সূত্র: প্রথম আলো