জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভার পর ব্রিফিং করেন। ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬১১–দলীয় ঐক্যের লংমার্চ নিয়ে সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদের সমালোচনার বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ওনারা বলেন যে কেবল ছয় মাস হলো লংমার্চের দরকারটা কী?
তো দেশবাসী প্রশ্ন করে, এই যে সাত দফার ব্যাপারে আমাদের যে বক্তব্য, এই ব্যর্থতার আপনাদের দরকারটা কী?’ সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘না পারলে আপনি বলেন যে আমরা পারছি না, আমাদেরকে মাফ করে দেন। তা–ও তো উনারা বলেন না। একের পর এক কমার পরিবর্তে শুধু বাড়ছে।
এ জন্য এই লংমার্চ অত্যন্ত সময় উপযোগী এবং যুক্তিসংগত।’রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আজ সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।এর আগে সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।গোলাম পরওয়ার জানান, সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা জানিয়ে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো