শেষ বিকেলের হেলে পড়া রোদ এসে পড়েছে মাঠে। গ্যালারির একাংশ দর্শকদের করতালিতে মুখর, মাঠে চলছে দুই দলের লড়াই। সব মিলিয়ে আজ প্রাণবন্ত এক আবহই তৈরি হয়েছিল খুলনা জেলা স্টেডিয়ামে।
খুলনার স্থানীয় দুই দলের আঞ্চলিক ফাইনাল শেষে এই অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব, অর্থাৎ শেষ আট নিশ্চিত করেছে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।গতকাল খুলনা অঞ্চলের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে ওঠে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি। এর আগে রংপুর অঞ্চল থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি এবং রাজশাহী থেকে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি।
চূড়ান্ত পর্বের আট দলের মধ্যে চূড়ান্ত হয়েছে চারটি।খুলনা অঞ্চলে আজ আঞ্চলিক ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে তেঁতুলতলা।
সূত্র: প্রথম আলো