১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক নাইম ও শাবনাজ। তাঁদের প্রেমের শুরু ‘বিষের বাঁশি’ ছবিতে কাজ করতে গিয়ে, পরে ‘লাভ’ ছবিতে তা আরও গভীর হয়। দেখতে দেখতে তাঁদের দাম্পত্যজীবনের ৩২ বছর পূর্ণ হতে চলেছে। ছবিতে দেখে নিন শাবনাজ–নাইমের বিয়ে ও গায়েহলুদের অদেখা এক ডজন ছবি।নাইম–শাবনাজ দুজনের প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী’।
এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কথায়–কথায় শাবনাজ জানালেন, ‘বিষের বাঁশি’ ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না।
ছবিতে বাবার সঙ্গে শাবনাজ৩ অক্টোবর ১৯৯৪ সালে নাঈমদের উত্তরার রবীন্দ্র সরণির বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়৩ অক্টোবর ১৯৯৪ সালে নাঈমদের উত্তরার রবীন্দ্র সরণির বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়শাবনাজের লালমাটিয়ার বাড়িতে ১৯৯৪ সালের ২ অক্টোবর অনুষ্ঠিত হয় তাঁর গায়েহলুদ অনুষ্ঠান।৩ অক্টোবর ১৯৯৪ সালে নাইমদের উত্তরার রবীন্দ্র সরণির বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র: প্রথম আলো