প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে ছুটির আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। এ ছাড়া, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরুরি পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।
সূত্র: প্রথম আলো