জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে যখন একে একে তুলে দেওয়া হচ্ছিল সম্মাননা ক্রেস্ট, তখন ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল আনন্দের আবহ। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে স্মৃতি ধরে রাখছে, আবার কেউ ক্রেস্ট হাতে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্নের কথা ভাবছে।তবে দিনের আয়োজন শুধু একটি ক্রেস্ট পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে আরও বড় দায়িত্বের কথা, ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব।৩ অক্টোবর ভোলায় অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬। সহযোগী হিসেবে ছিল ভোলা বন্ধুসভা। এতে জেলার সাত উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরাও।
সকাল আটটা থেকেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়।দূরপথ পেরিয়ে সংবর্ধনায় আছিয়াচরফ্যাশন ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া আছিয়া জাহান সংবর্ধনায় যোগ দিতে খুব ভোরে বাড়ি থেকে বের হয়।
সূত্র: প্রথম আলো