আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’–এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দর্শকের মাঝে আলাদা পরিচিতি রয়েছে তাঁর। তাঁকে ঢাকার এক ফ্যাশন শোতে দেখা গেল।
গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলী।সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেনসেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন। শোর ফাঁকে তোলা ওয়াহাজের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ফারিয়া।
ক্যাপশনে লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’ দুজনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গা-চোলিতে।
সূত্র: প্রথম আলো