নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় সোমবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে দেশের অনেকে জেলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ উৎসবের আয়োজন করা হবে।
সোমবারের আয়োজনের কিছু মুহুর্ত নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো স্টলে খেলার জন্য লাইনে দাঁড়িয়েছে কৃতী শিক্ষার্থীরা ছবি: মুক্তার হোসেনশিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলতে ব্যস্ত কৃতী শিক্ষার্থীরা।
নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার অনুপস্থিতিতে মঞ্চে এসে অনুভূতি প্রকাশ করেন তাঁর মা ডালিয়া নওশীন।
সূত্র: প্রথম আলো