ফ্রান্স ৪ : ১ বেলজিয়ামপ্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। তা থাকতেই পারে। সর্বশেষ আট ম্যাচেই প্রথম ৪৫ মিনিটে কোনো গোল করতে পারেনি দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও যখন গোল এল না, তখন দুশ্চিন্তার ভাঁজ ঠিকই পড়েছে ফরাসি কোচিং স্টাফদের কপালে। না জানি আবার ১১ বছর পর বেলজিয়ামের কাছে হারতে হয়!না, শেষ পর্যন্ত হারতে হয়নি।
উল্টো মাত্র ১৪ মিনিটের মধ্যে খেলার গতিপথ ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন মাইকেল ওলিসেরা। ম্যাচের ৭৭ থেকে থেকে যোগ করা সময়ের প্রথম মিনিটের মধ্যে ৪ গোল করেছে ফ্রান্স। প্রায় হারতে বসা দল শেষের এই দুর্দান্ত প্রত্যাবর্তনে চড়ে উয়েফা নেশনস লিগের ম্যাচটি জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।ওলিসে করেছেন দুটি গোল, একটি করে দেজিরে দুয়ে ও রায়ান শেরকি। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি দদি লুকবাকিওর।ফ্রান্সের এই প্রত্যাবর্তনের শুরুটা ৭৭ মিনিটে।
লুকাস দা কুনহার পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নেন বদলি নামা দেজিরে দুয়ে।
সূত্র: প্রথম আলো