জন্ম থেকেই দুই পা অচল, খর্বকায় শরীর। হাঁটুর ওপর ভর করে চলতে হয় তাঁকে। কিন্তু এই সীমাবদ্ধতা থামাতে পারেনি কামাল হোসেনকে। ১২ বছর বয়স থেকেই গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করছেন তিনি। তাঁর এই ঝুঁকিপূর্ণ কাজের ওপর টিকে আছে সাত সদস্যের সংসার।কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়নের খানবাড়ির বাসিন্দা কামাল হোসেনের বয়স এখন ৪২ বছর। তাঁর বাবা হেকিম খান বার্ধক্যের কারণে চলাফেরা করতে পারেন না। হৃদ্রোগ ও শ্বাসকষ্টেও ভুগছেন।
পাঁচ বছর আগে মারা গেছেন মা নূরজাহান বেগম।ছোটবেলায় কামাল দেখেছেন সংসারের অভাব। বাবা কৃষিকাজ করতেন। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। তিন বেলা খাবার জোগাড় করাই কঠিন ছিল। চার সন্তানের মধ্যে কামাল একমাত্র ছেলে এবং সবার ছোট।হেকিম খান, কামাল হোসেনের বাবাএকসময় ভাবতাম, ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। তাঁকে দিয়ে কিছু হবে না; কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছে কামাল।
এখন তাঁর আয়ের ওপরই সংসার দাঁড়িয়ে আছে।প্রায় ৩০ বছর ধরে গাছ ছাঁটাইয়ে কাজ করছেন কামাল হোসেনকামাল জানান, তাঁর বয়স যখন ১২ বছর, তখন তিনি ভাবতে শুরু করেন, সংসারের জন্য কিছু করতে হবে; কিন্তু গ্রামে কাজ বলতে মাটি কাটা ও ভারী বোঝা বহনের কাজ।
সূত্র: প্রথম আলো