বৃষ্টি, রোদ, স্বচ্ছ ছাতা—নাকি এর পেছনে আছে আরও পুরোনো কোনো গল্প? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই একটি দৃশ্য বারবার চোখে পড়ছে, জাপানের রাস্তায় ছাতা হাতে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। কেউ একা, কেউ সতীর্থদের সঙ্গে; কারও হাতে স্বচ্ছ ছাতা, কারও মাথার ওপর রঙিন ছাতা।
ছবিগুলোতে জাপানের শহর, আলো, বৃষ্টি আর ছাতার মিশ্রণে তৈরি হচ্ছে একধরনের সিনেমাটিক আবহ।বিশেষ করে এশিয়ান গেমস ২০২৬ ঘিরে ছাতার উপস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। গেমস চলাকালে নাগোয়া ও আশপাশের এলাকায় বৃষ্টির কারণে বেশ কিছু আউটডোর প্রতিযোগিতা ব্যাহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর টেনিসের সব ম্যাচ ইনডোরে সরিয়ে নিতে হয়েছিল; ক্রিকেট, ফুটবলসহ আরও কিছু প্রতিযোগিতা বৃষ্টির প্রভাবে বাধাগ্রস্ত হয়।
কিন্তু প্রশ্ন হলো, জাপানে গেলেই ছাতা নিয়ে ছবি তোলার এই প্রবণতা এতটা চোখে পড়ে কেন?
সূত্র: প্রথম আলো