২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালাচ্ছিলেন চীনের এক বৃদ্ধ। চাকরি নেই, অর্থ নেই, ঋণগ্রস্ত—তাই পরিবার ও বন্ধুরাও তাঁকে দূরে ঠেলে দেয়। অভিমান করে নিজের শহর ছেড়ে অন্য এক শহরে চলে যান। কে জানত, শেষ বয়সে এত বড় সৌভাগ্যের মুখোমুখি হবেন তিনি।ওই ব্যক্তির নাম রু, বয়স ৭১ বছর। চীনের হুনান প্রদেশের জুঝো শহরের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন দোকানে কাজ করতেন। কারিগরি স্কুল থেকে পাস করা রু ওই দোকানে টানা ৩০ বছর চাকরি করেছিলেন।
কিন্তু ২০০০-এর দশকের শুরুর দিকে তাঁকে ছাঁটাই করা হয়। সে সময় তিনি কিছু ক্ষতিপূরণ পেয়েছিলেন।কিন্তু নিজের স্বভাবের কারণে ক্ষতিপূরণের অর্থ দ্রুতই রু খরচ করে ফেলেন। অর্থ শেষ হয়ে গেলে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন, স্বজনদের সঙ্গেও মনোমালিন্য শুরু হয়।তারপর শুরু হয় রুর ভাঙারি কুড়ানো জীবন।
একসময় নিজের শহর ছেড়ে তিনি হুনান প্রদেশের সাংদে শহরে চলে যান।২০২৪ সালে সাংদে শহরের একটি সামাজিক সহায়তা কেন্দ্রের এক কর্মকর্তা একটি পরিত্যক্ত ভবনে রুর সন্ধান পান।
সূত্র: প্রথম আলো